হার্ট দুর্বলের লক্ষণ
আমরা আজকে "হার্ট দুর্বলের লক্ষণ" নিয়ে বিস্তারিত আলোচনা করব । আমরা সকলেই জানি যে, আমাদের দেশে হার্টের সমস্যা একটি বড় সমস্যা। আমাদের শরীরের হৃদপিণ্ড একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যা যতদিন বেঁচে থাকি ততদিন কাজ করে। সামান্য একটু ভুলের জন্য আমরা আমাদের হার্টকে দুর্বল করে ফেলতে পারি। তাই আমাদের সবাইকে নিজের হার্টের প্রতি খেয়াল রাখতে হবে। অল্প বয়স থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত হার্টের সমস্যা দেখা দেয়। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে।
সাধারণত দুর্বল হার্টের ছয়টি লক্ষণ দেখা যায় : ১) অস্বস্তি বোধ, ২) বমি বমি ভাব, ৩) বুক ব্যথা, ৪) শ্বাস প্রশ্বাসে কষ্ট, ৫) হাত কোমরে ব্যথা, ৬) প্রেসার ও শীতলতা।
এখন আমরা জানবো হার্ট দুর্বলের লক্ষণ সম্পর্কে :
১) অসস্তি বোধ : আমাদের শরীরের হৃদপিণ্ড গুলো বিভিন্ন ধমনীর সাথে যুক্ত। যখন কোন ধমনী বন্ধ হয়ে যায় তখন আমরা বুকে তীব্র চাপ অনুভব করি। এ সময় আমাদের বুকে খিচুনি অনুভব হয়।
২) বমি বমি ভাব : পেট ব্যথা বা হজমের সমস্যা, বমি ভাব বা বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়। তাহলে ধরে নিতে হবে যে, আমাদের হার্ট দুর্বল হয়ে গেছে।
৩) বুক ব্যথা : বুকের ব্যথা হলে আমরা সাধারণত গ্যাসের ব্যথা ভেবে থাকি। কিন্তু না, সব সময় এরকম ভাবাটা ঠিক না। তাই আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
৪) শ্বাস প্রশ্বাসে কষ্ট : আপনার শ্বাসকষ্ট হতে পারে এমনকি সম্পূর্ণ শরীর দুর্বল অথবা হাত পা ছেড়ে দিতে পারে। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।
৫) হাত কোমরে ব্যথা : ঘাড়, চোয়াল, পেট ও পিঠ ব্যথা, মাথা ঘোরা কিংবা অজ্ঞান হয়ে যাওয়া এগুলোও হার্ট দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ।
৬) প্রেসার ও শীতলতা : অনেক সময় শরীরের প্রেসারের মাত্রা বৃদ্ধি পায় এবং হাত পা ঠান্ডা হয়ে যায়। এতে ধরে নিতে হবে যে, হার্ট দুর্বল হয়ে গেছে। তাই আমরা বসে না থেকে ডাক্তারের পরামর্শ নিব।
হার্টের এসব দুর্বল লক্ষণ দেখা দিলে আমরা দ্রুত ডাক্তারের পরামর্শ নেব এবং চিকিৎসা সেবা গ্রহণ করব।

