হার্টের ছিদ্রের লক্ষণ
হার্টের ছিদ্রের লক্ষণ, প্রিয় পাঠক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আসুন আজকে আমরা “হার্টের ছিদ্রের লক্ষণ” নিয়ে আলোচনা করি। আমাদের অনেকেরই হার্টের ছিদ্র লক্ষ্য করা যায়। তবে এই হার্টের ছিদ্রটি জন্মগত ত্রুটি। শিশুরা যখন মায়ের গর্ভে থাকে তখন শিশুর বিকাশ জনিত কারণে এই রোগটি লক্ষ্য করা যায়।
বাংলাদেশে হৃদ বিশেষজ্ঞদের এক জরিপে দেখা গেছে যে, ১০০০ শিশুর মধ্যে প্রায় ৯ জন শিশুরই হার্ট ছিদ্র পাওয়া গেছে। তবে শিশু হাসপাতালের হৃদ বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন এর সংখ্যা অনেক বেশি।
যখন একটি শিশুর জন্ম হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে, ওই শিশুটির হার্টে ছিদ্র আছে। আস্তে আস্তে যখন বড় হতে থাকে এবং হাঁটা চলাফেরা করতে থাকে। এতে যখন শিশুটির হার্টে চাপ বাড়ে তখন বোঝা যায় যে, শিশুটি হার্টের ছিদ্র জনিত সমস্যায় ভুগতেছে। শিশুটির শ্বাস-প্রশ্বাসের সমস্যা হবে। শিশুটির শরীরের বৃদ্ধি দেরিতে হবে। শারীরিকভাবে দুর্বল হবে এবং ওজন কম হবে। নিম্নে কিছু লক্ষণ দেয়া হলো-
১) শিশুর হার্টের ছিদ্র যদি ছোট হয় তাহলে দেখবেন জোরে জোরে শ্বাস নেবে। কাশি এবং শ্বাসকষ্ট হবে। শিশুটির শ্বাসনালীতে নিউমোনিয়া বা ইনফেকশনের প্রবণতা বেড়ে যাবে।
২) শিশুটির হার্টের ছিদ্র দিয়ে রক্ত প্রবাহের কারণে বুকে শব্দ হবে। বুকের মাংসপেশি লাফাতে দেখা যায়।
৩) শিশুরা সামান্য খেলাধুলা বা ছোটাছুটি করলেই ক্লান্ত হয়ে পড়ে।
৪) শিশুরা ঠিকভাবে খেতে পারে না, জ্বর অনুভব হয় এবং অসুস্থ থাকে।
৫) কান্নাকাটি করে কান্নার সময় দম আটকে যায়। অল্পতেই ঘামতে থাকে এবং খাওয়ার সময় ক্লান্ত হয়ে পড়ে।
৬) পেট, পা এবং পায়ের পাতা ফুলে যায়। এ সময় শিশুদের পড়াশোনাতে কোন মনোযোগ থাকে না।
