হার্ট ছিদ্রের চিকিৎসা
হার্ট ছিদ্রের চিকিৎসা, সম্মানিত পাঠক বৃন্দ আসুন আজকে আমরা এই আর্টিকেলে “হার্ট ছিদ্রের চিকিৎসা” নিয়ে বিস্তারিত একটু আলোচনা করি এবং এ ব্যাপারে জেনে নেয়ার ব্যবস্থা করি।
হার্ট ছিদ্রের চিকিৎসা
হার্ট ছিদ্রের ফলে দূষিত এবং বিশুদ্ধ রক্ত একসঙ্গে মিশে যায়। সেজন্য ছোট ছিদ্রগুলো বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওষুধ প্রয়োগ করে ফুসফুসের যে বাড়তি রক্ত চাপ আসে। সেই চাপটাকে কমিয়ে রাখা হয়।
শিশুদের ছোট বা বড় আকারের ছিদ্রের জটিলতা প্রতিরোধ করার জন্য অস্ত্রপাচারের প্রয়োজন হয়। তবে হ্যাঁ রক্তনালীর বাল্বের কাছে যদি ছিদ্র হয়ে থাকে। তাহলে অপারেশন ছাড়া আর কোন উপায় থাকে না।
ডাক্তাররা সরাসরি সেলাই করেন না। ছিদ্রের উপরে একটি হার্টের টিস্যুর প্যাঁচ বসিয়ে দেয়। টিস্যুটি অপারেশন হওয়ার ছয় মাসের মধ্যেই ছিদ্রটিকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়।
শিশুর পায়ের রক্তনালী দিয়ে একটি পাতলা নমনীয় টিউব ঢুকিয়ে হার্টের দিকে নিয়ে যায়। এই টিউবের মাথায় জলের মত একটি ডিভাইস থাকে। ডিভাইসটি হার্টের ছিদ্রের ভিতরে ঢুকিয়ে আশেপাশে ছড়িয়ে বসানো হয়।
আস্তে আস্তে ডিভাইসটি শরীরের নতুন কোষের সঙ্গে মিশিয়ে শরীরের নিজস্ব অংশে পরিণত হয়ে যায়। এই ধরনের অস্ত্র পাচার করলে শিশুরা কম সময়ের মধ্যেই সুস্থ হয়ে ওঠে।
হার্টের ছিদ্র অপারেশন খরচ
এই রোগটি এক্স-রে, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ইত্যাদি পরীক্ষার শনাক্ত করা হয়। তবে ছিদ্র কখনো বড় আকার, আবার কখনো ছোট আকারের হয়। ছোট আকারের ছিদ্রটি সাধারণত অনেক সময় দেখা যায় আস্তে আস্তে এমনিতেই বন্ধ হয়ে যায়।
হার্টের সমস্যা সব সময় ওষুধ দিয়ে সমাধান হয় না। অনেক সময় ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করতে হয়। ফুসফুস বা হৃদ যন্ত্রের কাজ একটি যন্ত্র দিয়ে চালানো হয় তখন সেটিকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। শিশুরা যখন জন্মের সময় হার্ট ছিদ্র রোগ নিয়ে আসে তখন সেই অপারেশন টিকে বাইপাস সার্জারি বলা হয়।
আমাদের দেশের শিশুদের হার্ট ছিদ্র অপারেশন খরচ ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে।

